Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

কৃষি মার্কেট থেকে আসাদগেট, মোহাম্মদপুরের ৫ স্থানে ককটেল নিক্ষেপ

একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

জানা গেছে, রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায় এবং ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয় এলাকায় ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে। এর বাইরে বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x