Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

   

About

Popular Links

x