Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমীন গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে একটি গোয়েন্দা সংস্থা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, রুহুল আমীনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রুহুল আমীন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদে মুফতি রুহুল আমীনের জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুদিন পর রুহুল আমীনকে খতিব পদ থেকে অপসারণের ঘোষণা দেয় ধর্ম মন্ত্রণালয়।

তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা রুহুল আমিনের বাবা ‘ছদর ছাহেব হুজুর’ খ্যাত মাওলানা শামছুল হক ফরীদপুরী। তিনি গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ এবং কওমি মাদ্রাসাগুলোর অন্যতম বোর্ড গওহরডাঙ্গার (বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা) সভাপতি ছিলেন।

পাশাপাশি তিনি কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সনদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র সদস্য ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রুহুল আমীন নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

   

About

Popular Links

x