Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে দুটি ককটেল বিস্ফোরণ

এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

রাজধানীর রমনা থানার আওতাধীন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

   

About

Popular Links

x