Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ৩৯ কারখানা বন্ধ

বুধবার সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন  

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

গাজীপুরে আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় ও শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০ তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতে কর্তৃপক্ষ ৩৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।  

বুধবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হাড়িকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার কারখানা, বাঘের বাজার গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবনীপুর ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণভাবে বসে আছেন। মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।”

প্রসঙ্গত, শিল্প পুলিশ জানায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েকদিনের চলামান শ্রমিক আন্দোলনে গাজীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। গত মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুর, চান্দনা চৌরাস্তা, জরুন, নাওজোড়, ছয়দানা, ভোগড়া, শ্রীপুরের ২নং সিএন্ডবি ও আপাডা এলাকায় এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

পরিস্থিতি সহিংস হয়ে উঠলে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, পোশাক শ্রমিক ও সাংবাদিকসহ অনেকই আহত হন। বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে ওইদিন বেলা সাড়ে ১১টার পর থেকে জেলার ৭০ টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x