Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজিএমইএ সভাপতি: এই মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে

গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

চলতি নভেম্বর মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। 

তিনি বলেছেন, ‘‘পয়লা নভেম্বর মজুরি বোর্ড গঠন হয়ে গেছে, সেই বোর্ডকে কাজ করতে দিতে হবে। এই মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে। আমার যদি ক্ষমতা থাকত, আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রসেসটা ফলো করতে হবে।’’ 

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

বিজিএমইএ'র সভাপতি অভিযোগ তুলে বলেন, ‘‘আমরা যেটা বলার চেষ্টা করছি, পয়লা নভেম্বরের আগে এই মজুরি নিয়ে যে আন্দোলন, সেটাকে একধরনের যৌক্তিকতা দেওয়া গেলেও পয়লা নভেম্বরের পরে আন্দোলনের নামে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি করা, আমি বলব যে, ৯৫ % শ্রমিক ভাই-বোন কাজ করতে চায়, তাদের যাঁরা জোর করে ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তাঁদের ভিন্ন উদ্দেশ্য আছে।’’ 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম এম আকাশ। এতে আরও বক্তব্য রাখেন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার। 

সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কাজী রুহুল আমিন। 

   

About

Popular Links

x