Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাতে উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

   

About

Popular Links

x