দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, এবার ভরিতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১২,১১০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০২,৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৩,৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪২,১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।



