Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের বাজারে টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম কমানো হচ্ছে বলে জানিয়েছে বাজুস

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

দেশের বাজারে টানা পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এর ফলে টানা পাঁচ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো মোট ১২ হাজার ৭১ টাকা। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের বাজারে বিভিন্ন ক্যাটাগরির স্বর্ণের দাম নিম্নরূপ দাঁড়াল:

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময় ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছে বাজুস।

   

About

Popular Links

x