Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় হাসপাতালের ৬তলা থেকে পড়ে নারীর মৃত্যু

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

‎বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ৬ তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

‎নিহত শিরিন বগুড়া নগরীর ঝোপগাড়ি এলাকার বাসিন্দা সুলাইমান হোসেনের স্ত্রী।

‎স্বজনরা জানান, গত ১২ অক্টোবর মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬ তলায় ভর্তি করা হয়। এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তিনি মানসিকভাবেও অসুস্থ ছিলেন।

শনিবার রাতে ওই নারীকে হাসপাতালে রেখে তার স্বামী নামাজ আদায় করতে গেলে ৬ তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে তিনি নিচে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনাই মনে হচ্ছে।
 

   

About

Popular Links

x