Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে টানা ৬ দফায় কমলো স্বর্ণের দাম

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২,২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।

বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয় ২,২১৬ টাকা। তার আগে ১৩ নভেম্বর ২,১৫৮ টাকা, ১২ নভেম্বর ২,২১৬ টাকা, ১১ নভেম্বর ২,৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২,৭৪১ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,০৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৭৪৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এর আগে ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়।

স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৩৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩,২০৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২,১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x