Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট 

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা তীব্র ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে একটি ট্রাক উল্টে যায়। এতে  ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় মহাসড়কে প্রায় ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ  মানুষ ও চালকরা চরম দুর্ভোগে পড়ে।

নাফ পরিবহনের যাত্রী আকবর আলী বলেন, “এক ঘণ্টারও বেশি সময় ধরে একই জায়গায় বসে আছি।”

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ব্যবসায়ী আমীর মিয়া বলেন,“ব্যবসার কাজে বের হয়েছি। কখন এই যানজট ছাড়বে আর কখন গন্তব্যে পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না।” 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, “ভোরে একটি মহাসড়কে একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকে থাকা গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ে। তবে গাছগুলো সরানোর জন্য সকালবেলা শ্রমিক না পাওয়ায় দেরি হচ্ছে। কিছুক্ষণ আগে শ্রমিক পাওয়া গেছে এবং রেকার দ্বারা বিকল ট্রাকটি সরানোর চেষ্টা করা হচ্ছে।” 

 

   

About

Popular Links

x