Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল    

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা কমে যায়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান এসব কথা জানিয়েছেন।

এ সময় পাটুরিয়া ঘাটে ‘খান জাহান আলী’, ‘বিগার’, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ও ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’-এই চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করেছিল। অন্যদিকে দৌলতদিয়া ঘাটে ‘পায়রা’, ‘ডা. গোলাম মাওলা’, ‘হাসনা হেনা’, ‘ধলেশ্বরী’ ও ‘কেরামত আলী’-এই পাঁচটি ফেরি অবস্থান করছিল। এছাড়া ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি যাত্রী ও যানবাহনসহ পদ্মা নদীর মাঝপথে আটকা পড়েছিল।

সকাল ৮টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “বর্তমানে সব ফেরি পূর্ণ সক্ষমতায় চলাচল করছে, যাতে যানজট এড়ানো যায় এবং ফেরি চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।”

   

About

Popular Links

x