Wednesday, November 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

বিশেষ করে চা-বাগান এলাকাগুলোতে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের আলো থাকায় শীত কম অনুভূত হচ্ছে।

ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে হাওরবেষ্টিত জনপদ/ঢাকা ট্রিবিউন

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সামনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

এদিকে ভোর ও সন্ধ্যার পর থেকে হালকা হিমেল হাওয়া বইছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে চা-বাগান এলাকাগুলোতে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি। শীতের আগমনী বার্তায় এরই মধ্যে জেলার হাট-বাজারগুলোতে গরম কাপড়ের বেচাকেনা শুরু হয়েছে।

   

About

Popular Links

x