Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

রমজান: খেজুর, মাল্টা, আপেল আমদানিতে শুল্ক ছাড়

২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক কমিয়ে ৫ % নির্ধারণ করা হয়েছে 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

আসন্ন রমজান মাস উপলক্ষে ফলমূল বিশেষ করে খেজুর, মাল্টা এবং আপেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। 

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ % থেকে কমিয়ে ৫ % নির্ধারণ করা হয়েছে। 

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৪ জানুয়ারি থাকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ % নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

   

About

Popular Links

x