অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার(১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তুরাগ থানা এলাকার ওই আবাসিক ভবনে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার ইলিয়াস কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্যোতিকাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
কোন অভিযোগে বা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।



