Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাতৃত্বের পর আগের চেহারায় ফিরতে হবে কেন, প্রশ্ন ক্যাটরিনার 

‘আমি আমার ফিটনেসের যাত্রা সম্পর্কে খুব সচেতন। আমি নিজের গতিতেই সেখানে পৌঁছাব’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

মাতৃত্বকালীন সময় এবং সন্তান জন্মের পর একজন নারীর শরীরে নানা পরিবর্তন আসে। এসময় শারীরিক ও মানসিকভাবেও নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় নারীদের। অথচ মাতৃত্বের এই গুরুত্বপূর্ণ সময়ে অনেক নারীকে শুনতে হয় শরীর ও চেহারা নিয়ে নানা কটাক্ষ। 

এবার এসব সমালোচনা ও সামাজিক প্রত্যাশার বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 

সন্তান জন্মের পর নারীদের দ্রুত আগের চেহারায় ফিরে আসার যে সামাজিক প্রত্যাশা রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই বলিউড অভিনেত্রী। বিশেষ করে ‘বাউন্স ব্যাক’ শব্দবন্ধটির ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। অভিনেত্রীর প্রশ্ন- সন্তান জন্মের পর কেন একজন নারীকে আবার আগের চেহারায় ফিরে যেতে হবে? 

ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ ইন্ডিয়া’র নভেম্বর-ডিসেম্বর ২০২৬ সংখ্যার প্রচ্ছদ ফিচারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। ২০১৮ সালের পর প্রথমবারের মতো ম্যাগাজিনটির প্রচ্ছদে ফিরেছেন তিনি। 

‘ভোগ ইন্ডিয়া’র সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনয়জীবন, নাচের প্রতি ভালোবাসা, কে বিউটির কাজ এবং পরিবারকে সময় দেওয়ার প্রসঙ্গ। সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “আমি আমার ফিটনেসের যাত্রা সম্পর্কে খুব সচেতন। আমি নিজের গতিতেই সেখানে পৌঁছাব।” 

তার মতে, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, সে বিষয়ে মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন। মাতৃত্বের পর কোনো নারীর চেহারা নিয়ে কটাক্ষ করা কিংবা তাকে দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া মোটেও উচিত নয়। 

   

About

Popular Links

x