Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্ষমতা, সংঘাত আর টিকে থাকার গল্প নিয়ে আসছে ‘কাট-পিস’

সিনেমাটিতে রয়েছে- মারপিট, গোলাগুলি, উত্তেজনাপূর্ণ সংলাপের পাশাপাশি আইটেম গান 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

রাজধানীর অপরাধ জগতের সিন্ডিকেট, গার্মেন্টসের ঝুট ব্যবসা, আধিপত্য বিস্তার আর দুই পক্ষের সংঘাত এসব নিয়েই তৈরি হয়েছে সিনেমা ‘কাট-পিস’। 

মুক্তির আগে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সিনেমাটিতে রয়েছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অপরাধজগতের নানা চিত্র। রয়েছে-মারপিট, গোলাগুলি, উত্তেজনাপূর্ণ সংলাপের পাশাপাশি আইটেম গানের ঝলক ও প্রেমের আলাপ। 

শুক্রবার (১৬ অক্টোবর) ইফফাত জাহান মম পরিচালিত ও প্রযোজিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

সিনেমাটির ‘ছাপ্পা’ শিরোনামের গানটি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। সিনেমাটির ট্রেইলারও দেখা যাচ্ছে নির্মাতার ফেসবুক পেজ ও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। 

নির্মাতা ইফফাত জাহান মম জানিয়েছেন, গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের পরিচিত বাস্তবতা। তবে এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমায় তুলে ধরার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই ভাবনা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের উদ্যোগ নেন তিনি। 

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। 

   

About

Popular Links

x