স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর আপাতত হচ্ছে না।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরটি স্থগিত করা হয়েছে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এটি পুনর্নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

নতুন করে উচ্চপর্যায়ের যোগাযোগ শুরু করে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ও অংশীদারত্ব আরও গভীর করতে চেয়েছিল বাংলাদেশ। সে লক্ষ্যেই আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি ছিল।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে আনোয়ার ইব্রাহিমের। এর আগে চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন।