Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘রায়টি আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে, আমি হতাশ’

হানিফসহ চার আসামির রায়ে অসন্তোষ প্রকাশ করে এসব কথা বলেন মো. আমির হোসেন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।

আমির হোসেন বলেন, “আপনারা (সাংবাদিক) সবাই উপস্থিত থেকে রায় শুনেছেন। রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। তবে এ রায়টা আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। আমি হতাশ।”

কী কারণে হতাশ, তা জানতে চাইলে তিনি বলেন, “কারণ ব্যাখ্যা করতে পারবো না।” এরপর তিনি সেখান থেকে চলে যান।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার চার আসামিই পলাতক রয়েছেন।

   

About

Popular Links

x