বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই মেডিকেল ও টুরিস্ট ভিসা চালুর বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে ভারত।
সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে এ তথ্য।
গত মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির, সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা অমীমাংসিত ও চলমান ইস্যু নিয়ে কথা হয়।
সেই আলোচনার ধারাবাহিকতায় ভারত ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।