Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

তিন দিনের এক সরকারি সফরে আগামী ৭ জুন রাশিয়া যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। আগামী ৭ থেকে ৯ জুন পর্যন্ত ড. খলিলুর রহমান রাশিয়ায় অবস্থান করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ ইতিবাচক ও গুরুত্বের সঙ্গে দেখছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ড. খলিলুর রহমানকে একজন অত্যন্ত অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলিতে গভীর দক্ষ এবং বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

রুশ বিবৃতিতে বলা হয়, বর্তমান বিশ্ব রাজনীতিতে বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর গভীর জ্ঞান এবং সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি বৈশ্বিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) ও পূর্বের দেশগুলোর স্বার্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করার ক্ষেত্রে ড. খলিলুর রহমানের গৃহীত বিভিন্ন উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন সংকট নিরসনে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদার করার প্রয়াসকেও সমর্থন করে মস্কো।

বিবৃতির শেষাংশে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

   

About

Popular Links

x