Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় বৃদ্ধা মাকে জবাই করে হত্যা, ছেলে গ্রেপ্তার

ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

পাবনার ফরিদপুর উপজেলায় এক বৃদ্ধাকে কাঁচি দিয়ে জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে মোহাম্মদ উদ্দিন সরদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নেশার টাকার জন্য উদ্দিন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সূর্যবানু (৫৫) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। তার সঙ্গে তার স্ত্রীর অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। তাদের দুই সন্তানকে দাদা-দাদি লালন-পালন করেন। নিহতের স্বামী লোকমান হোসেন দৃষ্টিপ্রতিবন্ধী; তিনি হাস পালন করে জীবিকা নির্বাহ করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় নিহত সূর্যবানু বাড়িতে রান্না করছিলেন। এ সময় নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলে উদ্দিন তার মাকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। সকাল ১১টার দিকে লক্ষ্মীকোল গ্রামের আব্দুল হাকিমের বসতঘরের ভেতর থেকে লোহার দরজা কেটে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x