সৌদি আরবে হজ করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেল।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডরের মারা যাওয়ার খবর পাওয়া যায়।
বুলেটিন অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ফ্লাইট রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯,৯৫১ জন, সৌদি এয়ারলাইন্স ৮,৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬,৮৬৫ জন হজযাত্রী পরিবহন করেছে।