কালবৈশাখীর হুঁশিয়ারি: দেশের ৮ বিভাগে ঝড়ের পূর্বাভাস

আগামী ৪৮ ঘণ্টার ভেতর দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় সংস্থাটি। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।