পশ্চিমবঙ্গের পালাবদলে ‘পুশইন’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ বা 'পুশইন'-এর মতো ঘটনা ঘটলে ঢাকা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে ভারত।”

ড. খলিলুর রহমান জানান, জুন মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে বলেও জানান তিনি।