Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।  

আবাসিক প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ সহনশীলতা জোরদার করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বাড়াতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্টিভেন রড্রিগেস বলেন, “ইউএনডিপির হয়ে বাংলাদেশের  উন্নয়নে অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যাতে আমাদের আগের অর্জনগুলো ধরে রাখা যায় এবং তার ভিত্তিতে নতুন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান গড়ে তোলা সম্ভব হয়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।”

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন ও সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউএনডিপির আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

   

About

Popular Links

x