Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু

সে কীভাবে পড়ল, তা নিশ্চিত করতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০১:১০ এএম

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে গিয়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কীভাবে সে ছাদ থেকে পড়ল, তা নিশ্চিত করে বলতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদ্রাসায় ঘটনা ঘটে। আহত অবস্থায় শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল এবং তার বাসা কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। গত বুধবার ছুটির পর বাসায় গিয়ে সে আর মাদ্রাসায় ফেরেনি। প্রিন্সিপাল জানান, ইয়ামিন মাদ্রাসায় আসতে অনিচ্ছুক ছিল বলে তার বাবা তাকে ফোন করে বাসা থেকে বুঝিয়ে নিয়ে আসতে অনুরোধ করেন, তবে তিনি নিজে গিয়ে আনেননি।

রবিবার রাতে ইয়ামিনের নানি তাকে মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পরই সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল খবর পান, ছাদ থেকে পড়ে গেছে সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কদমতলী থানা-পুলিশ তদন্ত করছে।

   

About

Popular Links

x