Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসাবোতে তুলার গোডাউনে আগুন

ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুট তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (৩০ আগস্ট) ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

আনোয়ারুল ইসলাম বলেন, “খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুট তুলার টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ৫৮ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই।পরে ১২টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

   

About

Popular Links

x