Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

শনিবার (২৯ আগস্ট) ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

ইসরায়েলের বর্তমান শাসকগোষ্ঠীকে ‘যুদ্ধবাজ’ আখ্যা দিয়ে তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে তীব্র অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই অঞ্চল তথা সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করে বলেন, “জায়নবাদ তার প্রতিবেশী দেশগুলোর শান্তির জন্য সরাসরি হুমকি তৈরি করছে।” একই সঙ্গে যারা মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষা করতে এগিয়ে আসছে, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক সংস্থাগুলো ইসরায়েলের বেপরোয়া ও আইনবহির্ভূত নীতি প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এই কর্মকাণ্ড বৈশ্বিক নিয়মকানুন, মৌলিক নীতি এবং আন্তর্জাতিক সীমানাকে প্রকাশ্যে বুড়ো আঙুল দেখাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল ভূমিকার সমালোচনা করে এরদোয়ান মুসলিম বিশ্বের দেশগুলোকে অবিলম্বে একটি সুসংহত অবস্থানে আসার তাগিদ দেন।

   

About

Popular Links

x