ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোর ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: নাজমুল আলম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট পরেই আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।”
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।



