Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:১১ এএম

রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

   

About

Popular Links

x