Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী-দেওলিয়া বাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।  

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এসময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে উঠে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গুদামে থাকা বহু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান।  

   

About

Popular Links

x