Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৭ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী-দেওলিয়া বাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।  

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কাজ চলমান রয়েছে।”

 

   

About

Popular Links

x