Saturday, August 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে গোসল, নতুন জীবনের পথে যুবক

বিকেলে বিলের ঘাট এলাকায় গিয়ে তিনি এই গোসল সারেন

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম

প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে নতুন জীবন শুরুর ঘোষণা দিলেন এক যুবক। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামে ঘটে এই ঘটনা। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিলের ঘাট এলাকায় গিয়ে তিনি এই গোসল সারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করতে শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং কৌতূহলবশত সেখানে ভিড় জমে যায়। দুধ দিয়ে গোসলের মধ্য দিয়ে তিনি একটি প্রেমের সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দেন।

এ বিষয়ে তারিকুল ইসলাম জানান, তিনি এক “বেইমান” মানুষকে ভালোবেসেছিলেন, যাকে ভালোবেসে তার জীবন প্রায় শেষ হয়ে গেছে এবং তিনি অনেক কষ্ট পেয়েছেন। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “তিনি আর ওই সম্পর্কে থাকতে চান না এবং ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চান।”

   

About

Popular Links

x