Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, নতুন দায়িত্বে হুমায়ুন কবির

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র ও বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করবেন। 

আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে। এক বছরের জন্য তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। এ কারণে তাকে দীর্ঘ সময় নিউইয়র্কে অবস্থান করতে হবে। তার অবর্তমানে মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। 

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, জাতিসংঘের ৮১ তম সাধারণ পরিষদ অধিবেশন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। আর উচ্চ পর্যায়ের জেনারেল ডিবেট শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। এই অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা অংশ নেন এবং ভাষণ দিয়ে থাকেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের এই অধিবেশনে অংশ নেবেন। তবে তার ভাষণের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

তবে, ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ছুটি নিচ্ছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলছে, নিউইয়র্কে তার সফরকে মন্ত্রী পদে দায়িত্ব পালনের অংশ হিসেবে সরকার অনুমতি দিয়েছে। তার সফর শেষ হতে পারে অক্টোবরের শেষের দিকে। 

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। 

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। 

পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের ওপরে অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরেও হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। 

   

About

Popular Links

x