Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদির বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

শামা ওবায়েদ জানান, গতকাল শনিবারের এ হামলায় মোট নিহতের সংখ্যা দুই বাংলাদেশিসহ ১২ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ নিহত ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি। 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের হতাহতের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, ‘‘চলমান এই যুদ্ধে আমরা ইতিমধ্যে ১৪ জন বাংলাদেশি নাগরিককে হারিয়েছি। আমরা আর কোনো রেমিট্যান্স যোদ্ধার প্রাণহানি দেখতে চাই না।’’ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মরদেহ আনায় যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ সরকার। 

   

About

Popular Links

x