পররাষ্ট্র প্রতিমন্ত্রী: গঙ্গা চুক্তি নিয়ে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ 

‘আমরা চাই যে যে চুক্তি ছিল সেটাই আবার নবায়ন হোক। নতুন চুক্তি হওয়ার তো সু‌যোগ এখানে আসছে না’ 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

তিনি বলেছেন, ‘‘রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভারত চিঠির জবাব দেবে বলে বাংলাদেশ আশা করছে। কারণ, গঙ্গা চুক্তি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।’’ 

রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি। 

শামা ওবায়েদ বলেন, ‘‘গঙ্গা চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতা প্রয়োজন। বাংলাদেশ এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে।’’ 

গঙ্গা সংক্রান্ত আরেক প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘‘আগে তো বসতে হবে, বসাই তো হয়নি। বসলে চুক্তি নবায়ন হবে না নতুন চুক্তি হবে সেটা আলোচনা হবে। আমরা চাই যে যে চুক্তি ছিল সেটাই আবার নবায়ন হোক। নতুন চুক্তি হওয়ার তো সু‌যোগ এখানে আসছে না।’’