Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

‘শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে’

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। শনিবার ঢাকায় এক‌টি অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর এক‌টি মন্তব্যের প‌রি‌প্রেক্ষি‌তে প্রতিমন্ত্রীর কা‌ছে প্রশ্ন রাখেন এক সাংবাদিক। 

জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, ‘‘শেখ হাসিনাকে ফেরা‌তে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়-ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আমরা আশা করি।’’ 

প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে ফেরত আনা সম্ভব কিনা, জান‌তে চাই‌লে প্রতিমন্ত্রী বলেন, ‘‘অবশ্যই। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।’’ 

প্রধানমন্ত্রীর আগামী তুরস্ক সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর তুরস্ক সফর রয়েছে। তবে কখন, কোথায় সফর হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।’’ 

   

About

Popular Links

x