বায়ুদূষণে বিশ্বে আজও শীর্ষ অবস্থানে ঢাকা

কয়েকদিন ধরে টানা বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৯৮। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। রাজধানীর তিন স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। গতকাল সকাল ও সন্ধ্যাতেও বিশ্বের শীর্ষ নগরী ছিল ঢাকা।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও চীনের উহান শহর। এ দুই শহরের বায়ুর মান যথাক্রমে ১৬৫ ও ১৫৮।