চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে রাখেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।“