সাভারে মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে শ্লীলতাহানি

ঢাকার সাভারের একটি মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় ঐ মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। 

শুক্রবার (২২ মে) বিকেলে সাভারের কমলাপুরের একটি মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। শনিবার (২৩ মে) দুপুরে সাভারের ভবানিপুর এলাকা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।  

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, সাভারের কমলাপুরের একটি মহিলা মাদ্রাসার ছাত্রীবাসে থেকে ৭ম শ্রেনীতে পড়াশুনা করে মেয়েটি। বিভিন্ন সময়ে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান ভুক্তভোগী শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা বলতেন। এছাড়া অশালীনভাবে ওই শিক্ষার্থী শরীরে হাত দিতেন। শুক্রবার বিকেল ৪ টার দিকে মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীর জরিয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাভার থানায় মামলা করেন। 

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে সকালে মামলা দায়ের করেছেন। দুপুরের দিকে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।"