নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, আজ ভোরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজের ওপর বিপরীতমুখী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি।
এতে ঘটনাস্থলেই জীবন আলী (২৫) ও হীরা (২৪) নামে দুইজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহত সাইফুল নামের অপর মোটরসাইকেল আরোহীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের বাড়ি সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে। তাদের আরেক বন্ধু সাইফুল ইসলামের বাড়ি নাটোর শহরের আলাইপুর মহল্লায়।