কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লার দিকে যাওয়া মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌঁছালে পেছনদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
পরে সেখান থেকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।