বিয়ে বিচ্ছেদের আগেই নতুন বিয়ের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন।
তামিমা তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন, এমন অভিযোগের প্রেক্ষিতে মামলা করেছিলেন তার সাবেক স্বামী রাকিব হাসান।
গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন আদালত।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই দুজনের বিয়ের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।
একই বছরের ৩০ সেপ্টেম্বর পুআদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।