কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫জুন) বিকেলে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মুল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো মরদেহটির নাম পরিচয় নিশ্চিত হাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেলে মুল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে যুবকের মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।