সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইউনিয়ন পরিষদ সচিবের

ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) বেলা ১১টার পর ফরিদপুরের করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি জেলা সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। 

কোতোয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”