Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের হাইওয়ে এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার ছিলারচর গ্রামের হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা উপজেলার পৌরসদর এলাকার সাকিব (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, নগরকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী লেনে দ্রুতগতিতে যাচ্ছিলেন সাকিব। ইন্টারচেঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পথচারী হৃদয় শেখের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলচালক সাকিব ও পথচারী হৃদয় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫৬-১৮-৯৮।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x