নিখোঁজের দুই দিন পর উপজেলা পরিষদের পুকুরে মিললো শিশুর মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজের দুইদিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার(২২ জুন) সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সেঁজুতি উপজেলার মন্দির পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির লাশ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন। 

এ ব্যাপারে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।“