Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা ৬৮৩

সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে

আপডেট : ২২ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। 

এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮৩। 

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯০ জন। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। নতুন করে ১৬০ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৭১ জন। 

একই সময়ে ৯৬৫ শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে। 

   

About

Popular Links

x